Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

admin • 15 Dec 2025, 12:05 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসার জাবুসা এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় রূপসা সেতুর পূর্ব পাড়ে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মোংলা সড়কে এই ঘটনা ঘটে।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মো. সাগর শেখ (৩০)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন এবং গ্রীন বাংলা হাউজিংয়ের বাসিন্দা। তার বাবার নাম ফায়েক শেখ।

জানা গেছে, আহত যুবককে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।