Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

admin • 06 Dec 2023, 11:15 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

রাজধানীতে অগ্রণী ব্যাংকের স্টাফ (বিআরটিসি) বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

   

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পাই খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে।

 

ওই খবরে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

 

উল্লেখ্য, বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায়, যা চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।