Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালি পায়ে মন্দিরে সস্ত্রীক ঋষি সুনাক

admin • 10 Sep 2023, 01:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খালি পায়ে মন্দিরে সস্ত্রীক ঋষি সুনাক

স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় প্রার্থনা করতে দেখা যায় তাঁদের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে অনুযায়ী, জি-২০ সম্মেলনে অংশ নিতে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে আজ রোববার সকালে সস্ত্রীক মন্দিরে যান তিনি। গতকালই মন্দিরে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন ঋষি।ঋষি সুনাক প্রায় এক ঘণ্টা মন্দিরে কাটান। ছবি সংগৃহিত ছবি সংগৃহিত

অক্ষরধাম মন্দিরের পরিচালক জ্যোতিন্দ্র দেভ জানান, ‘খালি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সনাতন ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে তাঁর।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের এটি প্রথম দিল্লি সফর। ভারতীয় শীর্ষ ব্যবসায়ী এন আর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার স্বামী ঋষি।

এদিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের সম্মেলন। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বিশ্বনেতারা রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। মন্দিরে প্রার্থনা শেষে সরাসরি সেখানে অংশ নেন ঋষি সুনাকও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।