Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ আহত ১৫

admin • 19 Dec 2024, 03:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ আহত ১৫

খাগড়াছড়ি সদরের আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার একটি ট্যুরিস্ট অপারেটিং গ্রুপের মাধ্যমে সাজেক বেড়াতে যাচ্ছিলেন সবাই। আলুটিলা এলাকায় পাহাড় থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হতাহতদের মধ্যে মাথা, হাত ও পায়ে আঘাত রয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। স্বজনদের অনুরোধে চিকিৎসাধীন সবাইকে রিলিজ দেয়া হয়েছে।

 

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাস সরিয়ে নেয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।