Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্ধার

admin • 15 Dec 2023, 07:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাঁদের উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃতরা হলেন- হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা।

 

সফিউল আজম জানান, রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ের ওপর একটি ছনের জুমঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফের তিন সদস্যকে উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

 

এর আগে সোমবার রাতে পানছড়ির লোগাংয়ের অনিলপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউপিডিএফ নেতা বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যা করে। এ সময় এই ইউপিডিএফ সদস্যকে অপহরণ করে নিয়ে যায় তারা।

 

স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা সফিউল আজম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।