Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার যাত্রা শুরু

admin • 29 Nov 2024, 04:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার যাত্রা শুরু

কুষ্টিয়া জেলার ময়লা আর্বজনা পরিস্কার করার লক্ষে শুক্রবার কুষ্টিয়া - খুলনা জাতীয় মাহসড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার সেচ্ছাসেবকেরা কাজ শুরু করেছে ।

 

ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান শুক্রবার সকাল থেকে আমাদের স্বেচ্ছাসেবকেরা জাতীয় মাহাসড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে ।

 

আমরা অগ্রধিকার ভিত্তিতে জেলার মহাসড়ক ও সড়ক গুলোর আশপাশ এলাকার ময়লা পরিস্কার করা । জেলার প্রতিটি উপজেলায় ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়েছে ।

 

রিষ্কার পরিচ্ছন্ন সুস্থ থাকার চাবিকাঠি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। আমাদের চারপাশে পরিবেশ বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ স্থান যেমন বাজার এইসব জায়গা পরিষ্কার রাখা অত্যান্ত গুরুত্বপূর্ন ।

 

সুতরাং বাজারের আশেপাশের পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এজন্য আমরা ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া সদস্যরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগ নিই। সবাই একসাথে কাজ করলে একটি কাজ খুব দ্রুত এবং খুব সুন্দর ভাবে শেষ করা সম্ভব।

 

আমাদের সকলের উচিত আমাদের নিজেকে এবং চারপাশের সবকিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে কোথাও কোনো ময়লা-আবর্জনা পড়ে থাকাবে না। নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব নিজের স্থান পরিষ্কার রাখার। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস বাদ দিতে হবে।

 

আমরা সবাই যদি এভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কারের উদ্যোগ নিলে দেশে কোনো স্থানই আর অপরিচ্ছন্ন থাকবে না। এ সময় ১শত ৪০ জন নানা বয়সী মানুষ পরিস্কার পরিছন্ন অভিযানে অংশ নেয় । পরিস্কার পরিছন্ন অভিযানের সাথে জেলার পতিত জমিতে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার সদস্যরা গাছ রোপনসহ গাছ যত্নের ব্যবস্থা গ্রহন করবেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।