Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ক্রোকারিজের দোকানেই মিলছে ছুরি-চাপাতি-কুড়াল, বাড়ছে প্রাণহানি

admin • 14 Aug 2023, 08:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ক্রোকারিজের দোকানেই মিলছে ছুরি-চাপাতি-কুড়াল, বাড়ছে প্রাণহানি

রাজধানী ক্রোকারিজের দোকান থেকে কেনা ধারালো ছুরি-চাপাতি-কুড়াল ব্যবহার হচ্ছে ছিনতাই-ডাকাতিতে। এমনকি দোকানগুলোতে পাওয়া যাচ্ছে দুই ফুটের ওপরের চাপাতি, চাইনিজ কুড়াল ও মিলিটারি গ্রেডের ছুরি। পুলিশ বলছে, গৃহস্থালির কাজে না লাগলেও অতিরিক্ত মুনাফার কারণেই দোকানিরা এসব বিক্রি করছেন।

সম্প্রতি রাজধানীর রামপুরায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীকে কুপিয়ে জখম, ফার্মগেটে পুলিশ সদস্য ও শাহজাহানপুরে স্থানীয় যুবলীগ নেতা হত্যায় এসব অস্ত্র ব্যবহারের প্রমাণও পেয়েছে পুলিশ।

সরেজমিনে রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন ক্রোকারিজের দোকান ঘুরে দেখাও মিলেছেন ছোট-বড় নানা ধরনের ছুরি-চাকুর। সাধারণত গৃহস্থালির কাজেই এসব বেচাকেনা হয়। তবে এর আড়ালে বিক্রি হচ্ছে দুই ফুটের চাপাতি, চাইনিজ কুড়াল, এমনকি মিলিটারি গ্রেডের ছুরি। লুকিয়ে রাখা এসব ধারালো অস্ত্র সবাইকে দেখাতেও অনীহা বিক্রেতাদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, গৃহস্থালির কাজে না লাগলেও বেশি মুনাফার লোভে এসব বিক্রি করছেন দোকানিরা। এসব সরঞ্জামই রাজধানীতে ব্যবহার হচ্ছে ছিনতাই-ডাকাতিতে। দুই হাজার টাকাতেই এমন অস্ত্র মিলছে নিউমার্কেটে।

দোকানিরা কোন দেশ থেকে এসব আমদানি করছেন, আদৌ তাঁরা এসব অস্ত্র আমদানি করতে পারেন কি-না এসব নিয়ে পুলিশ দ্রুতই ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরসেদ বলেন, ১৩৬ বছরের পুরোনো অস্ত্র আইনে ছুরি, চাপাতির মাপ নিদিষ্ট করা নেই। নেই সুস্পষ্ট ব্যাখ্যা। এ অবস্থায় আইন সংশোধন করা প্রয়োজন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, আগে ছিনতাইয়ে ব্যবহার করা হতো ছোট ধারালো অস্ত্র। যার ফলে অস্ত্রের আঘাতে আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠলেও, এসব তিক্ষ্ণ ভারী চাপাতি-কুড়ালে প্রাণ নাশের শঙ্কা প্রবল হয়ে উঠছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।