Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্রীড়া শিক্ষাবৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দেবে সরকার

admin • 23 Feb 2026, 04:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ক্রীড়া শিক্ষাবৃত্তি ও জাতীয় ক্রীড়া ভাতা দেবে সরকার

কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের জন্য ক্রীড়া শিক্ষাবৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য জাতীয় ক্রীড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫-২০২৬ অর্থবছরে এ শিক্ষাবৃত্তি ও ভাতা দেবে। এজন্য অনলাইন আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনলাইনে আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

 

আগ্রহীরা sports-edu.online.info.bd এবং sports-allowance.online.info.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।