Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্যাশে নয়, ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

admin • 09 Apr 2023, 10:24 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্যাশে নয়, ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ এদিন থেকে ভূমি উন্নয়ন কর ক্যাশে (নগদ) নয়, জমা দিতে হবে শুধুমাত্র অনলাইনে।

 

শনিবার (৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

মন্ত্রণালয় জানায়, আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক। ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছর ভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বলে। ভূমি উন্নয়ন কর দেওয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন। দাখিলা দেওয়া না হলে তা অধ্যাদেশের লঙ্ঘন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।