Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

admin • 20 Apr 2026, 07:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা। ক্যানসার হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হামলায় বেশ ক্ষত হয়েছে। বর্তমানে তাকে আমাদের (ক্যানসার হাসপাতাল) হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কারা আক্রমণ চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও জানতে পারিনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। অধিপ্তরের মহাপরিচালককেও জানানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।