Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কোভিড টিকার স্বত্ব: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

admin • 27 Aug 2022, 03:52 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কোভিড টিকার স্বত্ব: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
করোনা ভাইরাসের প্রতিষেধক কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে আরেক টিকা তৈরিকারক প্রতিষ্ঠান মডার্না।   রয়টার্স জানায়, ওই মামলায় মডার্নার প্রযুক্তি ফাইজার-বায়োএনটেক নকল করেছে বলে অভিযোগ করা হয়েছে। খবর রয়টার্স।   শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি শুরু হওয়ার বহু আগে টিকা তৈরির এই প্রযুক্তি উদ্ভাবন করার দাবি করেছে মডার্না। করোনাভাইরাসের টিকা তৈরিকারী প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ছিল ফাইজার-বায়োএনটেক ও মডার্না।   তবে এই টিকা তৈরিতে যে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই প্রযুক্তি ১০ বছর আগে উদ্ভাবন করে প্রতিষ্ঠিত মডার্না।   মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি আমরা তৈরি করেছি, সেটিকে রক্ষা করতেই এ মামলা'।   জানা যায়, এমআরএনএ প্রযুক্তি নিয়ে কাজ করা জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক পরে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের সঙ্গে একত্রিত হয়ে করোনার ফাইজার-বায়োএনটেক টিকা উদ্ভাবন করে।   মহামারির শুরুর প্রথম দিকে মডার্না জানিয়েছিল, করোনার টিকা উদ্ভাবনে অন্যদের, বিশেষত স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে মডার্নার প্যাটেন্ট ব্যবহার করতে জোর করবে না তারা।   তবে এবছরের মার্চে মডার্না কর্তৃপক্ষ জানায়, ফাইজার ও বায়োএনটেকের মতো কোম্পানিগুলো মডার্নার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারকে সম্মান করবে বলে আশা করে তারা।   এরই মধ্যে অনেক কোম্পানি ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে। মডার্নাও এমআরএনএ প্রযুক্তি নিয়ে আইনি লড়াই করছে মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে। সুত্র: রয়টার্স মিরর/হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।