Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ গ্রেপ্তার ৮

admin • 10 Feb 2024, 02:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপ করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। এসময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরি বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।