Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized জাতীয়

কোটা আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই:মির্জা ফখরুল

admin • 17 Jul 2024, 11:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই:মির্জা ফখরুল

কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন রয়েছে তবে এর সাথে বিএনপির কোনো ধরণের সম্পৃক্ততা নেই —এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিসঙ্গত। এই আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

 

বুধবার (১৭ জুলাই) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে এ কথা বলেন তিনি।

 

বিএনপি মহাসচিব বলেন, স্বদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত। কিন্তু সরকার তা না করে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

 

এর আগে, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে পূর্বঘোষিত গায়েবানা জানাজাকে ঘিরে বায়তুল মোকাররম উত্তরগেটে পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, গায়েবানা জানাজার আগে ও পরে অনেক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।