Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কেউই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড নয়: জামায়াত আমীর

admin • 23 Jul 2025, 09:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কেউই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড নয়: জামায়াত আমীর

বিপ্লবের কৃতিত্ব দেশের আপামর জনগণের। এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কেউই নয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটির এক সমাবেশ এ কথা বলেন তিনি।

 

জনশক্তি সমাবেশে, নির্বাচন না হলে দেশে কিছু সমস্যা তৈরি হবে। তবে দুর্বল নির্বাচন নয়, লেভেল প্লেয়িং ফিল্ড ও কালো টাকা ছড়াছড়ি মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে হবে। এ সময় আগামী বছরের প্রথমেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

 

জামায়াত আমীর আরও বলেন, এতোদিন যারা দেশ চালিয়েছে তারা জনগণের কথা ভাবেনি। দুর্নীতিবাজদের কারণে বিদেশেও দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।