Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংস

admin • 26 Dec 2023, 02:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংস

ইউক্রেনের হামলায় রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ধ্বংষ হয়েছে হয়েছে জানিয়েছে মস্কো। কৃষ্ণ সাগরে জাহাজটি অবস্থানকালে ইউক্রেনের হামলার শিকার হয়। খবর বিবিসি

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ জাহাজ নভোচেকাস্ককে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ক্রিমিয়ার স্থানীয় প্রশাসন।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক প্রমাণ না দিয়েই টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, হামলার ফলে রাশিয়ান নৌবাহিনীর একটি বড় জাহাজ ধ্বংস হয়েছে।

দীর্ঘ ২২ মাস ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধে তারা একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতির দাবি করেছে।

এর আগে মঙ্গলবার ক্রিমিয়ার রুশ-স্থাপিত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছিলেন যে, ইউক্রেনীয় হামলার ফলে শহরের বন্দর এলাকায় আগুন লেগেছিল যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা হয়।

তিনি জানান, সেখানে সব ধরনের জরুরি বাহিনী উপস্থিত হয় এবং বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

  সূত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।