Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কুষ্টিয়ার ডিসি-এসপিকে হাইকোর্টে তলব

admin • 11 Aug 2022, 12:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার ডিসি-এসপিকে হাইকোর্টে তলব
আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২১ আগস্ট তাদের আদালতে হাজির  হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।