Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

কুষ্টিয়ায় ৫৫হাজার প্যাকেট মনোমহন বিডির ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

admin • 08 Jul 2021, 02:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশ ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস আই(নিঃ)/মোঃ লুৎফর রহমানের সঙ্গীও ফোর্সসহ বৃহস্পতবার ( ৮ জুলাই) ভেড়ামারা থানাধীন লালন শাহ্ সেতু টোলপ্লাজায় চেকপোস্ট চলা কালে ৫৫হাজার ২শত প্যাকেট মনোমহন বিড়ি যার আনুমানিক মূল্যে ৯লক্ষ ৯৩হাজার ৬শতটাকা ও ১টি পুরাতন টাটা কোম্পানির ট্রাক সহ তিনজন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । জেলা  পুলিশ সুত্রে জানা যায়, ভেড়ামারা থানাধীন লালন শাহ্ সেতু টোলপ্লাজায় গোয়েন্দা পুলিশের চেকপোস্ট চলা কালে  সন্দেহ ভাজন  একটি পুরাতন টাটা কোম্পানির ট্রাক, যাহার রেজিস্ট্রেশন নং- কুষ্টিয়া ড-১১-০০১৪ এতে অভিযান  পরিচালনা কালে কুষ্টিয়া জেলার  রামকৃষ্ণপুর গ্রামের মৃত রতালী মন্ডলের পুত্র মোঃ ওলি (৩৫),  ভেড়ামারা থানার বাগগাড়িপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে মোঃ টিটো আহমেদ (৪৫) ও মোঃ ফজলুল হকের পুত্র মোঃ লিটন (৩০) তিন জনকে আটক করা হয় ।   এবং  ট্রাক সহ ট্রাকে  থাকা ৫৫হাজার ২শত প্যাকেট মনোমহন বিড়ি যার   প্রতি প্যাকেট মুল্যে ১৮টাকা করে  আনুমানিক সর্বমোট মূল্যে ৯লক্ষ ৯৩হাজার ৬শতটাকার বিড়ি উদ্ধার করা হয় । এ সংক্রান্তে ভেড়ামারা থানার একটি  মামলা করা হয়েছে যাহার নং-০৪ তাং ০৭/০৭/২০২১ । জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত আছে ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।