Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় স্বপ্ন কুড়াই'র উদ্যোগে নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা

admin • 14 Feb 2026, 04:36 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় স্বপ্ন কুড়াই'র উদ্যোগে নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা–এর উদ্যোগে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর নারীদের অংশগ্রহণে হস্তশিল্প বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী শনিবার সকালে  কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

হস্তশিল্প বিষয়ক কর্মশালায় সেলাই, নকশিকাঁথা, পাট ও বাঁশজাত পণ্য তৈরি, শোপিস ও গৃহসজ্জা সামগ্রী প্রস্তুতসহ বাজারজাতকরণ কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ক্ষুদ্র পুঁজি দিয়ে কিভাবে স্বনির্ভর উদ্যোগ গড়ে তোলা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত  কর্মশালায় বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম আব্দুর রহিম বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই স্বপ্ন কুড়াইয়ের মূল লক্ষ্য। তিনি জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সংগঠন সার্বিক সহযোগিতা করবে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণের দাবি জানান। কর্মশালার মাধ্যমে অনেকেই ঘরে বসে আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা, ক্রীড়া ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।