Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

admin • 11 Aug 2025, 08:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক সিনিয়র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

জানা যায়, সোমবার (১১ আগস্ট) ভোরে উপজেলার বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাড়ির সামনে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সশস্ত্র হামলার শিকার হন সাংবাদিক ফিরোজ আহমেদ (৬০)। তিনি স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত-এর সাংবাদিক, মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ফিরোজ আহমেদের নাতি ও প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা নিয়ে হাতা-হাতিতে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং অবশেষে মীমাংসা হয়।

 

কিন্তু সোমবার ভোরে মিলন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে ফিরোজ আহমেদের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে।

 

স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম বলেন, “রোগীর মাথায় গুরুতর আঘাত রয়েছে, শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন আছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন।”

 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিরপুর প্রেসক্লাব সভাপতি মারফত আফ্রিদি বলেন, “একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। “এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।