Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় কুমারখালী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

admin • 14 Oct 2025, 06:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় কুমারখালী প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। তবে প্রতিবছর লালন উৎসবে গাজাসহ বিভিন্ন মাদকে সয়লাব থাকে যা লালনের সাথে কোন সংশ্লিষ্টতা নেই।

 

আর তাই গত ১৩ই অক্টোবর জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় লালনে গাজা বন্ধের দাবি জানান ঢাকা পোষ্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। সাংবাদিকদের উপর হামলা হতে পারে এমন তথ্যও তিনি দিয়েছিলেন সেসময়।

 

এর একদিন পরই ১৪ অক্টোবর লালন উৎসবে মাদক সেবনের ভিডিও করায় ডিসির সভাকক্ষে প্রতিবাদ করায় ঢাকা পোষ্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদের উপর হামলার হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অনুষ্ঠানের মুক্ত মঞ্চের পাশে কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে ভিডিও ধারণে চেষ্টা করেন ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। বিষয়টি বুঝতে পেরে মাদক সেবীরা জোট বেঁধে রাজুর ওপর হামলা চালায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেসক্লাব। জরুরী এক বার্তায় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, সাংবাদিক রাজু একজন কর্মঠ সাংবাদিক, এ হামলা সকল গণমাধ্যম কর্মীদের উপর হামলা। দ্রুত হামলাকারীদের আটক ও লাগনে গাঁজা সেসব বন্ধের দাবি জানান। এবিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।