Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ের সামনে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ

admin • 08 Mar 2026, 04:03 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ের সামনে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি কার্যালয়ের সামনে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাতে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার দক্ষিণ রেলগেট এলাকায় বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর কার্যালয়ের সামনে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামে এক চা দোকানি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয় বিএনপির উজ্জ্বল ও গিয়াস মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে উজ্জ্বল গ্রুপের দোকান ভাংচুর ও ট্রাকে অগ্নিসংযোগ এবং গুলিবর্ষণের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে এ বিরোধ মেটানোর জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। রাত ৯টার আগেই উজ্জ্বল গ্রুপের লোকজন ওই কার্যালয়ে আসেন। তারা গিয়াস মুন্সির লোকজনের আসার অপেক্ষায় ছিলেন। এ সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই অফিস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এছাড়া এসময় কয়েকটি ককটেলও ছোড়া হয়। এতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী আহত হন। এ সময় বিএনপির ওই কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম আলম মালিথা উপস্থিত ছিলেন।

এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, ‘দুর্বৃত্তরা যে দলেরই হোক তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেল করে এসে ফাঁকা ফায়ার ও ককটেল বিস্ফোরণ করে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।