Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

admin • 12 Aug 2022, 04:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন লেগে অগ্নিদগ্ধে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।  শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ আগুন লাগার ঘটনা ঘটে।  এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।     বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সন্ধ্যায় পরে দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।   কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জানে আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।