Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে আগুন, চালক ও হেলপার নিহত

admin • 21 Jun 2026, 11:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে আগুন, চালক ও হেলপার নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। জেলার বাইপাস সড়কে রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে রওনা দিয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে এবং আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধারকাজ চলার পর তার মরদেহ উদ্ধার হয়।

 

মৃতদেহ দুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠোনো হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।