Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

admin • 09 Aug 2025, 08:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

'জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 শনিবার (৯ আগস্ট) আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত রোকন সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

 

সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন প্রমুখ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।