Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

admin • 22 Nov 2025, 11:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় রেফাজুল ইসলাম (৫০) নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৫) নামের আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 
গুলিতে নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়া এলাকার মৃত জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের উদ্দেশে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন।  

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন মণ্ডল নামে আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।