কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবিদের প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দ্যা অপটিমিটস বাংলাদেশ সংগঠনের আয়োজনে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিউজিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপটিমিসের কুষ্টিয়া জেলা সভাপতি আশিকুল ইসলাম চপলের সঞ্চালনায় আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কবি ও সাহিত্যিক লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দ্যা অপটিমিটস বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মিথুনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।





