Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুষ্টিয়া ফিল্ম সোসাইটি ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের জরুরি সভা

admin • 01 Aug 2022, 05:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া ফিল্ম সোসাইটি ও কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের জরুরি সভা
 কুষ্টিয়া ফিল্ম সোসাইটির নবগঠিত কমিটির পরিকল্পনা পর্ষদ সদস্য এস. এস রুশদী ও কার্যনির্বাহী পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার এবং সাধারন সম্পাদক শরিফুল হক রাকিবের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান   উপদেষ্টা অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মূসা কবিরকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সহসভাপতি খন্দকার রাজীবুল ইসলাম সজল, যুগ্ম সম্পাদক রাফায়েল আহমেদ   অঙ্কন, সাংগঠনিক সম্পাদক অর্ঘ্য বিশ্বাস ও শৈবাল আদিত্য হিমু, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রকি, মামুন হক। কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক মীর রীসান, তথ্য ও যোগাযোগ সম্পাদক সৌরভ শাহরিয়ার।   ফুলেল শুভেচ্ছা জানানোর পূর্বে একটি জরুরি সভায় সংগঠনের চূড়ান্ত কমিটি গঠন করা হয়। ১২ই আগষ্ট শোক দিবস উদযাপন বিষয়ক প্রস্তুতি সভার প্রস্তাব করা হয়।   No description available. দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আগষ্টের কর্মসূচি বাস্তবায়ন এবং যুগপূর্তি অনুষ্ঠানের বিষয়ে সার্বিক আলোচনা এবং উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পর্ষদ এবং পরিকল্পনা পর্ষদ চূড়ান্ত করা হয়।     এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির পরিচালিনা পর্ষদ সদস্য হোসেন এম এস হীরক, কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম, দপ্তর সম্পাদক পল্লব আলী, সাধারণ পর্ষদের সহ সমন্বয়ক অপু হোসেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।