Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া জেলা কারাগারে গোলাগুলি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

admin • 07 Aug 2024, 04:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা কারাগারে গোলাগুলি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত অর্ধশতাধিক আসামি পালিয়েছে গেছেন বলে জানা গেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনার পর সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।

 

তবে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলছেন, ১২-১৩ জনের মতো আসামি পালিয়েছেন। পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানানো যাবে।

 

কারা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জামিন পান। দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা।

 

এ সময় কারারক্ষীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। তবে এর আগেই অর্ধশত আসামি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

জেল পলাতক একজন আসামিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় থেকে পিটিআই রোড ধরে কাস্টম মোড়ের দিকে যেতে দেখা গেছে। তিনি একটি মোটরসাইকেলে বসেছিলেন, মুখ বাধা ছিল গামছা দিয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।