Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লা বোর্ডে ৮৭৯ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

admin • 28 Aug 2023, 05:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমিল্লা বোর্ডে ৮৭৯ এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ৮৭৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরিবর্তিত ফলাফল প্রকাশিত হয়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে মোট ২৭ হাজার ৬০ জন পরীক্ষার্থীর ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৯৪ জন জিপিএ-৫ পায়। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয় ১৮০ জন। গ্রেড পরিবর্তন হয় ৬০৫ জনের।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে আজ ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।