Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লা বার্ডে নতুন ডিজি

admin • 17 Apr 2023, 02:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমিল্লা বার্ডে নতুন ডিজি

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ মোল্লা।

 

অন্যদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. জয়নাল আবেদীন।

 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান।

 

পৃথক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা এ এফ এম হায়াতুল্লাহকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।