Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

admin • 24 Nov 2025, 07:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ৪টি ফার্মেসীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।

 

অভিযানের সময় ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিকস ২০২৩ আইনে এ জরিমানা করা হয়।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন,মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় করা একটি গুরুতর অপরাধ। চারটি ফার্মেসীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।