মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান বাজারে মাদকের বিরুদ্ধে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় ছাতিয়ান ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুদ্দিন মাস্টার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার তদন্ত (ওসি) আমিরুল ইসলাম। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন যদুবয়রা পুলিশ ক্যাম্পের এএসআই জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার, পাথরবাড়িয়া মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খন্দকার কবির হোসেন, তোজাম হোসেন, মেহেদী হাসান হিরা, জামাল উদ্দিন, ইমদাদুল হক, এস. এম. সুমন, রকি, সিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কুষ্টিয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি সাকিব হাসান। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়।
পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং তরুণ সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে। সচেতনতাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অপারেটর আনিসুর রহমান। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।





