Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত

admin • 16 Dec 2025, 10:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে গণ কবরে পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়।

 

পরবর্তীতে মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলোন, পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও ছাত্র ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।