এক্সক্লসিভ
কুমারখালীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মতবিনিময়
admin
• 25 Sep 2025, 05:54 PM
• পঠিত 3 বার
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁনের সার্বিক দিক নির্দেশনায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কুমারখালী উপজেলার ৫৯টি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান।
কুমারখালী উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মালেক ও মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জি এম তাওহিদ আনোয়ার।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমারখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস, সাধারন সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার, শুধাংশ কুমার ঘোষ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





