Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ভোটকেন্দ্রের পাশেই বোমাসদৃশ বস্তু উদ্ধার

admin • 11 Feb 2026, 07:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভোটকেন্দ্রের পাশেই বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখে। বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা এসে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।