Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে বিভিন্ন ক্লাবে ফুটবল উপহার দিলেন মেয়র প্রার্থী সবুজ

admin • 25 Jul 2026, 10:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিভিন্ন ক্লাবে ফুটবল উপহার দিলেন মেয়র প্রার্থী সবুজ

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা ও উপজেলার বিভিন্ন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী খান আতিকুর রহমান সবুজ।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের ক্লাবগুলোর খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, খেলাধুলাই পারে তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে।

তিনি আরও বলেন, "মাদক নয়, খেলাধুলাই হোক তারুণ্যের শক্তি। একজন তরুণের হাতে মাদক নয়, ফুটবল তুলে দিতে চাই। খেলাধুলার প্রসারের মাধ্যমে সুস্থ, মাদকমুক্ত ও প্রাণবন্ত কুমারখালী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

এ কর্মসূচির আওতায় কুমারখালী পৌরসভার দুর্গাপুর নওজোয়ান ক্লাব, স্পোর্টিং ক্লাব, এলঙ্গী আদর্শ ক্লাব, তেবাড়িয়া আদর্শ ক্লাব, খয়েরচারা মধ্যপাড়া, খয়েরচারা মাঠপাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সদকি, জগন্নাথপুর, পান্টি, নন্দলালপুর ও চাপড়া ইউনিয়নের একাধিক ফুটবল ক্লাব ও তরুণ খেলোয়াড়দের মধ্যেও ফুটবল বিতরণ করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা গেলে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমানো সম্ভব।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কুমারখালীতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।