কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের গোলাম কিবরিয়া সেতু সংলগ্ন রংধনু রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বদর উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সোহাগ ক্লিনিকের পরিচালক নুরুল আমিন সোহাগ, সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতালের পরিচালক ডা. উদয়জ্জামান প্রতীক, সিন্ধা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. সরোয়ার হোসেন এবং কুমারখালী ডায়াবেটিক সমিতির পরিচালক নজরুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আশিকুল ইসলাম। পরে সংগঠনের সকল কর্মকর্তা ও উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।





