Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

admin • 13 Jul 2026, 12:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে এসএসএসসি (সমমান) পরীক্ষায় অংশ নিয়েছেন।

 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে মক্তবেই ছিলো শিশুটি। শিশুটির সঙ্গে অভিযুক্ত রিফাতের বোন ও মক্তবে পড়ে। মক্তব থেকে বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মক্তবে গিয়ে সে ভিকটিম শিশুটিকে মক্তবের পাশে একটি জরাজীর্ণ ঘরে নিয়ে যায়।

   

সেখানে আটকে রেখে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে যান। এ সময় অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এদিন বিকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শিশুটিকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রিফাত।

   

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি এজাহার দেয়া হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।