Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

admin • 31 Oct 2025, 09:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার  অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া (১১) শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৬ অক্টোবর (রবিবার) কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

 

অভিযুক্তের নাম টুটুল বিশ্বাস (৩৫)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকার বাবুল বিশ্বাসের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ শে অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত টুটুল কৌশলে তার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া সৎ শ্যালিকা পুষ্পকে (১১) (ছদ্মনাম) তার বাসাতে ডেকে নেন। সেই সময় তার বাসাতে আর কেউ না থাকায় রুমে মধ্যে নিয়ে ভয় দেখিয়ে প্রথমে চোখ ও মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং তার শরীরের সকল কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির শব্দে টুটুলের মেয়ে রুমের মধ্যে চলে আসে। অতঃপর পুষ্পকে (ছদ্মনাম) রেখে অভিযুক্ত টুটুল পালিয়ে যায়। পরে বাড়ির আশেপাশের লোকজন পুষ্পকে (ছদ্মনাম) উদ্ধার করে নিয়ে আসে।

 

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে রংপুরে প্রথম বিয়ে করে টুটুল। পরবর্তীতে গত দুই বছর আগে বড় বউ থাকা অবস্থায় তার মেয়েকে প্রাইভেট পড়াতে আসতো নির্যাতনের স্বীকার পুষ্পর (ছদ্মনাম) বড় বোন সোনিয়া। তাকেও কৌশলে বিয়ে করেন এই লম্পট টুটুল, এরপর ২৫ তারিখে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এই টুটুল।

 

পুষ্প (ছদ্মনাম) বলেন, দুলাভাই আমার সাথে অন্যায় করেছে। আমার বোন ডাকছে বলে ডেকে নিয়ে আমার হাত মুখ বেঁধে আমার সাথে খারাপ কাজ করতে গেছে। আমি ওর ফাঁসি চাই।

 

পুষ্পের মায়ের দাবী, মামলা হলেও পুলিশ টুটুলকে আটক করতে পারিনি, অপর দিকে ধর্ষণ মামলা তুলে নিতে মোবাইল ফোনে হুমকি-দিচ্ছে। আমি দ্রুত আসমীকে আটক ও শাস্তি দাবি করছি।

 

এলাকাবাসী জানান, টুটুলের চরিত্র খারাপ, এমন চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিক হবে সবার জন্য। আর তাই দ্রুত টুটুলকে আটক করে শাস্তির দাবি জানাচ্ছি। এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজেরা করি সহ বেশি কয়েকটি সংগঠন। তারাও দ্রুত শাস্তির দাবি করেছেন।

 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানাতে এজাহার জমা হয়েছে এবং মামলাও রুজু হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।