Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

admin • 29 Oct 2025, 04:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৬ অক্টোবর একটি অনলাইন নিউজ পোর্টালে ‘চিকিৎসার নামে রোগী বাণিজ্য! কুমারখালীর দন্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুখ ও দন্ত রোগ বিভাগের চিকিৎসক ডা. আকিব জাবেদ।

 

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি প্রকাশিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তিনি বলেন সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নেওয়ার যে অভিযোগ উঠেছে তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

 

তিনি আরো জানান, দায়িত্ব পালনকালে তিনি কখনোই কোনো রোগীকে জোরপূর্বক প্রাইভেট হাসপাতালে যাওয়ার নির্দেশ দেননি। বরং রোগীর চিকিৎসাগত প্রয়োজনে উন্নত সুবিধা প্রয়োজন হলে, নিয়ম অনুযায়ী রেফার করা হয়— যা সম্পূর্ণ নৈতিক ও পেশাগত দায়িত্বের অংশ।

 

তিনি বলেন, “আমাকে নিয়ে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে তা সামাজিকভাবে হেয় করা এবং ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা। সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া হয়নি—যা সঠিক সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”

 

চিকিৎসা সেবায় কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন,“জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে আমি দায়িত্ব পালন করে আসছি। ভবিষ্যতে মিথ্যা সংবাদ প্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

 

অন্যদিকে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে ভুল তথ্য প্রচারের কারণে ওই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু অনলাইন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে যাচাই–বাছাই ছাড়াই প্রকাশিত হওয়ায় সংবাদটি ‘দ্যা মিরর অব বাংলাদেশ’ তাদের পোর্টাল থেকে অপসারণ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।