কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধ্বার (৫ আগষ্ট) কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে জুলাই গনঅভ্যুত্থান দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো: আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি ফারজানা আকতার, কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান, কুমারখালী পৌর বিএনপির সভাপতি মো: মনোয়ার হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায় এ্যাড. শাতিল মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী শিক্ষার্থী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





