Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জামায়াতের স্বাগত মিছিল

admin • 21 Jan 2026, 07:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জামায়াতের স্বাগত মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে স্বাগত মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।

 

আজ বুধবার (২১ জানুয়ারি) বাদ মাগরিব কুমারখালী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের হলবাজার পৌরসভা জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে গণমোড় স্বর্ণকার পট্টি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে কুমারখালী পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।