Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জামায়াতের নির্বাচনী গনমিছিল ও সমাবেশ

admin • 07 Feb 2026, 02:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জামায়াতের নির্বাচনী গনমিছিল ও সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৭ ফেব্রুয়ারী)  শনিবার সকাল ১১টায় উপজেলার বাটিকামারা সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গনমিছিলটি শুরু হয়। ১১দলীয় নির্বাচনী জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনের মিছিলটি বাটিকামারা রেলগেট, খোকনমোড়, হলবাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন। প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন।

 

যুব জামায়াত নেতা মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ৭৮, কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের আসন পরিচালক মোঃ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমারখালী উপজেলা জামায়াতের তদারককারী মোঃ কামরুজ্জামান মিয়া, বাগুলাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়াম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মোঃ মামুনুর রশীদ, উপজেলা সহসেক্রেটারী আবুল আহসান সমসের, পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক  আশিকুল ইসলাম চপল, এনসিপির উপজেলা আহবায়ক অধ্যপক হেলাল উদ্দিন, বাংলাদেশ খিলাফত মজলিসের কুমারখালী উপজেলা সভাপতি হাফেজ মুফতি সাইফুল্লাহ খালিদ, সেক্রেটারী ফজলে নুর ডিকো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম মোঃ ইমরান হোসেন, কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েল, কুষ্টিয়া শহর সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুমারখালী উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, দক্ষিণ শাখার সভাপতি মোঃ হাবিবুল বাশার, পশ্চিম শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জিম প্রমূখ।

 

গনমিছিল ও সমাবেশে কুমারখালী পৌরসভা, শিলাইদহ, জগন্নাথপুর, সদকী, নন্দলালপুর, চাপড়া, বাগুলাট, যদুবয়রা, চাঁদপুর ও পান্টি ইউনিয়ন থেকে ১১দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।