Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

admin • 07 Nov 2025, 10:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর বাজারের মুক্তার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সার্বিক তত্ত্বাবধানে ৭১ সদস্য বিশিষ্ট কুমারখালী উপজেলার কমিটির তালিকা প্রকাশ করা হয়।

 

এতে সভাপতি পদে মামুন-অর রশিদ ও সাধারণ সম্পাদক পদে আব্দুস সাত্তারের নাম ঘোষণা করা হয়। এ সময় জেলা শাখার সভাপতি শাহাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যাদের ফুলেল শুভেচ্ছে এবং কমিটি তালিকা তুলে দেওয়া হয় ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।