"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগষ্ট ) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।





