Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে অবদান রাখায় সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 27 Dec 2025, 03:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে অবদান রাখায় সংবর্ধনা, ফ্রি মেডিকেল ক্যাম্প

জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন কুমারখালী মিলনাগার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংস্থা ও কুমারখালী মিলনাগারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী মিলনাগারের সভাপতি ফারজানা আখতার- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাত-উল-ফেরদৌস, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. ফারহানা ফেরদৌসী, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. শামীমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন-কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও নবজাতক, শিশু বিশেষজ্ঞ ডা. ফারহানা ফেরদৌসী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে এবং বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার (চক্ষু) তানজিলা খাতুন তানু।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ অবদান রাখায় অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিম সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।