Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin • 16 Aug 2026, 06:04 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

❝মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ❞ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৬আগস্ট ) সকাল ১০ ঘটিকায় উপজেলার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি যাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র লশিবিরের কুমারখালী উপজেলা সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাবেক জেলা সভাপতি ইমরান খান, খালিদ মাহমুদ, সাহিত্য সম্পাদক সাজ্জাদ হোসেন জিম, কুমারখালী দক্ষিণ সাংগঠনিক থানা সভাপতি রবিন আহমেদ জিম, পশ্চিম থানা সভাপতি মাহফুজুর রহমান, সাবেক থানার সভাপতি মো: ইসরাইল হোসাইন, সাবেক অর্থ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।