Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে কলাগাছ সহ বিভিন্ন জাতের গাছ কেটে জমি দখলের অভিযোগ

admin • 27 Mar 2024, 08:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কলাগাছ সহ বিভিন্ন জাতের গাছ কেটে জমি দখলের অভিযোগ

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রায় দুইশত কলাগাছ সহ বিভিন্ন জাতের গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার জগন্নাথপুর ইউনিয়ন এর বৌ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এবং মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমি দখলে নেওয়ায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী জোসনা খাতুন জানান, ২৫ মার্চ সোমবার বিকেলে একই এলাকার মজিবর মন্ডল, ইউসুফ মন্ডল, আজিজল মন্ডল ও সালাম মন্ডল তার কেনা জমির উপর থেকে প্রকাশ্যে প্রায় দুই শত কলা গাছ সহ বিভিন্ন জাতের গাছ কেটে রেখে যায়। এবং মঙ্গলবার সকালে উল্লেখিত জমিতে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে দখলে নেয়। এসময় তিনি বাধা সৃষ্টি করলে দখলকারীরা তাকে বেধড়ক মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে হামলাকারীরা বলে উল্লেখ করেন।

তিনি আরো জানান দীর্ঘদিন তার স্বামী প্রবাসে থাকায় এবং বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় চার মেয়ে নিয়ে আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। এ ব্যাপারে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত উভয়ের মধ্যে উল্লেখিত জমি নিয়ে বিরোধ চলছে। তারই জের ধরে সোমবার কলা গাছ সহ অন্যন্য মুল্যবান গাছ কেটে ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষ। গাছ কর্তন ও জমি দখলের সময় তারা বাধা প্রদান করলে তাদেরকে উপেক্ষা করা হয় বলে জানান।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।