Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে কবি শাহীনা সোবাহানের সম্মানে সাহিত্য আড্ডা

admin • 19 Oct 2025, 12:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কবি শাহীনা সোবাহানের সম্মানে সাহিত্য আড্ডা

কুষ্টিয়ার কুমারখালীতে কবি শাহীনা সোবাহানের সম্মানে কবি ও সাহিত্যিকদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের অডিটোরিয়ামে ড. নাসের ফাউন্ডেশনের আয়োজনে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। 

কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহীনা সোবাহান।

ড. নাসের ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু নাসের রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. জামানুল ইসলাম ভূঁইয়া, কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজ, কবি রজত হুদা ও কবি সবুর বাদশা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন-কবি ও কথাসাহিত্যিক সোহেল আমিন বাবু, কবি বাবলু জোয়ার্দার,কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ, জিটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাংবাদিক কাজী সাইফুল, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও  দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সোহাগ মাহমুদ প্রমুখ।

 

এ সাহিত্য আড্ডায় কুষ্টিয়া ও কুমারখালী কবি সাহিত্যিকরা অংশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী জিয়াউর রহমান মানিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।