এক্সক্লসিভ
সারা দেশ
জেলার খবর
কুমারখালীতে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
admin
• 07 Jul 2021, 08:49 AM
• পঠিত 3 বার
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী ইসালামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমারখালী শাখার পক্ষ থেকে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রান হিসাবে নগত ১ হাজার টাকার চেক ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কুমারখালী শাখার ম্যানেজার আজিজুল ইসলাম ,সিনিয়র অফিসার আনিছুর রহমান প্রমুখ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





